Review highlights
• Google reviews: 4.7 from 163 reviewers
• Headshot-specific feedback appears in 4 recent Google reviews
• Google review: NijolCreative এর Product Photography Service নিয়েছি। সত্যি বলতে কাজ দেখে আমি খুবই সন্তুষ্ট। তাদের কাজ খুবই neat and clean, lighting ও detailing এ অনেক মনোযোগ দেখা যায়। প্রতিটি প্রোডাক্ট এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে ব্র্যান্ডের প্রিমিয়াম ফিলটা ঠিকভাবে ফুটে ওঠে। ডেলিভারিও সময়মতো পেয়েছি এবং পুরো প্রসেসটাই ছিল খুব professional। যারা নিজেদের পণ্যের জন্য ভালো মানের product photography খুঁজছেন, তাদের জন্য NijolCreative অবশ্যই একটি ভালো choice হতে পারে।
• Google review: নীলাভ ভাইকে আমি চিনি ২০১৮ সাল থেকে। তখন ফটোগ্রাফি নিয়ে আমার খুব আগ্রহ ছিল, আর গুগলে সার্চ দিলে তার ফটোগ্রাফিগুলো সবসময় প্রথমেই চোখে পড়তো। তার কাজগুলো দেখেই আমি ফটোগ্রাফির প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে শুরু করি। নিখুঁত এবং সৃজনশীলতার মিশেলে তার তোলা ছবিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। এই সময় থেকে আমি বুঝতে পারি, ফটোগ্রাফি শুধুমাত্র শখ নয়, বরং এটি একটি শক্তিশালী মাধ্যম যা মানুষের আবেগ, চিন্তা, ও গল্পকে ধারণ করে। বাংলাদেশের ফটোগ্রাফির জগতে নীলাভ ভাই নিঃসন্দেহে অন্যতম শীর্ষস্থানীয় একজন শিল্পী। আমি ব্যক্তিগতভাবে তাকে দেশের শীর্ষ ফটোগ্রাফারদের মধ্যে প্রথম স্থানে রাখব। তিনি শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছেন। তার তোলা ছবি গ্লোবাল মিডিয়া এবং কমার্শিয়াল প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করা হয়, যা আমাদের দেশের গৌরব বয়ে আনে। তিনি মূলত কর্মাশিয়াল কাজ করেন, এবং এই খাতেও তার দক্ষতা অসাধারণ। তার ফটোগ্রাফি স্টুডিও 'নিজল ক্রিয়েটিভ' ইতিমধ্যেই এক পরিচিত নাম হয়ে উঠেছে। নিজল ক্রিয়েটিভ এমন একটি প্রতিষ্ঠান যা নতুন ফটোগ্রাফারদের জন্য শিক্ষার একটি আদর্শ স্থান হতে পারে। এখানে যে সৃজনশীল পরিবেশ এবং পেশাদারিত্ব রয়েছে, তা যে কাউকে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করবে। নীলাভ ভাইয়ের ফটোগ্রাফির প্রতিটি কাজ যেন একটি শিল্পকর্ম; প্রত্যেকটি ছবির মধ্যে একটি গল্প থাকে, যা দর্শকদের মুগ্ধ করে। আমি সবসময় ভাবি, যদি কখনও সুযোগ হয়, আমি নিজল ক্রিয়েটিভে অন্তত দুই মাসের জন্য ইন্টার্নশিপ করব। এই ইন্টার্নশিপের মাধ্যমে আমার শখ পূরণ হবে এবং আমি আরও ভালভাবে ফটোগ্রাফির মূল বিষয়গুলো শিখতে পারব। ফটোগ্রাফি আমার জীবনে বিশেষ একটি জায়গা নিয়ে আছে। আমি পেশাগতভাবে ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চাই না, তবে এটি আমার শখ এবং শিল্পের প্রতি ভালোবাসা। আর এই শখ পূরণের জন্য নীলাভ ভাইয়ের প্রতিষ্ঠানেই আমি শিক্ষাগ্রহণ করতে চাই। তার কাজের মধ্যে যেই সূক্ষ্মতা এবং গভীরতা রয়েছে, তা আমি অনুভব করতে চাই এবং শিখতে চাই কীভাবে এই শিল্পটি আরও গভীরভাবে যেন বুঝতে পারি। নীলাভ ভাইয়ের ফটোগ্রাফির জগতে তার অবদান অনস্বীকার্য। তার কাছ থেকে শিখতে পারাটা আমার জীবনের একটি বড় অভিজ্ঞতা হবে। আমি বিশ্বাস করি, তার মত একজন প্রতিভাবান ফটোগ্রাফারের সাথে কাজ করার সুযোগ পেলে আমি শখের ফটোগ্রাফিতে আরও দক্ষতা অর্জন করতে পারব এবং আমার নিজের শিল্পীসত্ত্বা আরও সমৃদ্ধ হবে। সত্যি বলতে, নীলাভ ভাই বাংলাদেশের ফটোগ্রাফি জগতে শুধু শীর্ষস্থানীয় একজন ফটোগ্রাফার নন, তিনি আন্তর্জাতিক পর্যায়েও সমানভাবে পরিচিত। তিনি দেশ-বিদেশের অনেক বড় বড় কমার্শিয়াল প্রজেক্টে কাজ করে থাকেন। তার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। বিশেষ করে, বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর জন্য ফিচার ফটো তোলায় তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা অসাধারণ। প্রতিটি ছবির মধ্যে থাকে একটি বিশেষ গল্প, যা দর্শকের মনে গভীরভাবে ছাপ ফেলে। তা সত্যিই প্রসংসনীয়। বাংলাদেশের অনেক বড় বড় অভিনয়শিল্পী তার কাছে তাদের প্রফেশনাল ফটোশুটের জন্য আসেন। তার ক্যামেরায় ধরা পড়া প্রতিটি ছবিতে সেই শিল্পীদের প্রতিভার সাথে সাথে তার দক্ষতা এবং সৃজনশীলতার এক অনন্য প্রকাশ ঘটে। এসব কাজের জন্য তাকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও সুনাম কুড়াতে হয়েছে। এছাড়াও, তিনি বাংলাদেশের বড় বড় জায়েন্ট কোম্পানিগুলোর জন্যও গুরুত্বপূর্ণ ফটোশুট এবং ভিডিওগ্রাফির প্রজেক্ট পরিচালনা করেন। বিশেষ করে, কর্পোরেট ব্র্যান্ডিং, পণ্যের প্রচারণা, এবং কমার্শিয়াল বিজ্ঞাপনগুলোতে তার কাজের মান অত্যন্ত উচ্চমানের। নীলাভ ভাইয়ের কাজ শুধু মাত্র একটি পেশা নয়, এটি শিল্পের সাথে তার নিবেদনের প্রতিফলন, যা বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করেছে। My first meeting with Nilove Bhai was an unforgettable experience. He’s an incredibly humble guy, always smiling and carrying a positive energy. From the moment I met him, I could feel his warmth and kindness, which left a lasting impression on me. During our conversation, I learned a lot, not only about photography but also about life and business. His gratitude, humility, and ever-present smile taught me the value of staying grounded, no matter how successful you become. He shared insights into the business world, explaining concepts like branding, marketing, and selling in a simple yet profound way. His approach to business is not just about profit but about creating a connection with people, understanding their needs, and delivering value. Meeting Nilove Bhai was truly inspiring, and I walked away with a deeper appreciation for both photography and business. Let's meet you soon Vhai. 😊